গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭ জন হাসপাতালে ভর্তি

uploader3 | আপডেট: ১৯ মার্চ ২০২৩ - ১০:১৪:১৬ পিএম

স্বাস্থ্য ডেস্ক : গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ঢাকায় নতুন ভর্তি ৩ জন এবং ঢাকার বাইরে নতুন ভর্তি ৪ জন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রোববার এ কথা বলা হয়। 

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২২ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে ঢাকা বিভাগে ১১ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রোগী ১১ জন।

১ জানুয়ারি থেকে ১৯ মার্চ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছে ৮০৭ জন। এদের মধ্যে ঢাকায় ৩৯৬ জন এবং ঢাকার বাইরে ৪১১ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ৯ জনের।

এ ছাড়া ডেঙ্গু আক্রান্ত ৭৭৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

সূত্র: বাসস

কিউটিভি/অনিমা/১৯ মার্চ ২০২৩,/রাত ১০:১৪

▎সর্বশেষ

ad