চোখে স্ট্রোক! সাবধান না হলে হারাতে পারেন দৃষ্টিশক্তি

Ayesha Siddika | আপডেট: ১৯ মার্চ ২০২৩ - ০৫:৫৬:২৫ পিএম

স্বাস্থ্য ডেস্ক : উল্লেখ্য, শরীরে প্রয়োজনীয় পুষ্টি ও অক্সিজেন বহনকারী নালীগুলো যখন বন্ধ হয়ে যায়, তখনই ঘটে এই বিপদ। কেড়ে নিতে পারে সারা জীবনের জন্য চোখের দৃষ্টি। চোখের গুরুত্ব কতখানি তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু কিছু ভুলের কারণে আপনার চোখেও স্ট্রোক হতে পারে। কেন জানেন? চোখের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো রেটিনা। আমরা যা কিছু দেখি–সব এই রেটিনার মাধ্যমেই। যখন এই রেটিনার শিরাগুলো ব্লক হয়ে যায় তখনই চোখে স্ট্রোক হয়ে থাকে।

চিকিৎসকরা বলছেন, ব্রেন বা হার্ট স্ট্রোকের মতোই চোখের স্ট্রোকও সমানভাবে ঝুঁকিপূর্ণ। চোখের স্ট্রোক ইঙ্গিত দেয়, আপনার আরও কোনো বড় স্ট্রোকের ঝুঁকি থাকতে পারে। তাদের এই ধারণার কারণ কী? আসলে চোখের রেটিনার সঙ্গে সরাসরি যোগ রয়েছে মস্তিষ্কের। তাই রেটিনার মধ্যে হঠাৎ করে যদি রক্তপ্রবাহ বন্ধ হয়ে যায়, তাহলেই ঘটে যেতে পারে বড় বিপদ। এ অবস্থায় কিছু সতর্কতা অবলম্বন করলে চোখের শিরার ক্ষতি ও দৃষ্টিশক্তি হারানোর মতো বিপদের ঝুঁকি কমতে পারে।

বিশেষজ্ঞদের মতে, বেশির ভাগ ক্ষেত্রে চোখের স্ট্রোক হয় একটি মাত্র চোখে। তবে সময়মতো রোগ নির্ণয় করতে না পারলে দু-চোখেরই দৃষ্টি হারাতে পারেন। কেন হয় চোখে স্ট্রোক? এই প্রতিবেদন আপনাকে সেই তথ্যই দেবে।বিশেষজ্ঞদের মতে, আমাদের চোখে আছে অসংখ্য রক্তবাহীনালি। এই সব রক্তনালিতে প্রয়োজনীয় পুষ্টি ও অক্সিজেন সরবরাহ না হলে সেগুলোতে দেখা দেয় ব্লকেজ। আর তখনই ঘটে যায় স্ট্রোকের মতো ঘটনা। ঝাপসা দেখা থেকে শুরু করে একেবারেই চলে যেতে পারে আপনার দেখার ক্ষমতা।

কাদের হতে পারে এই সমস্যা?

যাদের বয়স ৫০-এর বেশি।

যাদের আছে উচ্চ রক্তচাপের মতো সমস্যা।
এবং ডায়াবেটিস আছে এমন মানুষের মধ্যে চোখের স্ট্রোক হওয়ার আশঙ্কা বেশি থাকে।

চোখে স্ট্রোক হওয়ার আগে থেকেই যে বিষয়গুলো আপনি বুঝতে পারবেন–

ফ্লোটার
মনে হবে আপনার দেখার সময় চোখের সামনে কিছু একটা ভাসছে। এগুলোই হলো ফ্লোটার কণা। যখন চোখে রক্ত বা অন্য কোনো তরল বের হয়, তখনই এমন হয়ে থাকে।
অস্বাভাবিক ব্যথা
চোখে আপনি হঠাৎ করে অস্বাভাবিক যন্ত্রণা, ব্যথা অনুভব করবেন। যদিও বেশির ভাগ ক্ষেত্রে চোখে স্ট্রোক হলে যন্ত্রণা অনুভূত হয় না।

ঝাপসা দৃষ্টি

আপনার মনে হবে সবকিছু যেন ঝাপসা হয়ে যাচ্ছে। এক চোখে আপনি আর আগের মতো দেখতে পাচ্ছেন না।

চিকিৎসা পদ্ধতি

বিশেষজ্ঞরা মনে করেন, চোখের স্ট্রোকের চিকিৎসা অনেকটাই নির্ভর করে স্ট্রোকে চোখের কতটা ক্ষতি হয়েছে তার ওপর। এর জন্য অবশ্যই কিছু থেরাপি রয়েছে।
চোখের ওপর নিচে ম্যাসাজ করা।
লেজার পদ্ধতিতে থেরাপি।

ক্লট-বাস্টিং ওষুধ।

উল্লিখিত টিপস এবং পরামর্শগুলো শুধু সাধারণ তথ্যের ওপর ভিত্তি করেই বলা হয়েছে। যেকোনো ওষুধ বা ফিটনেস প্রোগ্রাম শুরু করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

 

 

কিউটিভি/আয়শা/১৯ মার্চ ২০২৩,/বিকাল ৫:৫৪

▎সর্বশেষ

ad