দেশে আরও ১৫ জনের করোনা শনাক্ত

Ayesha Siddika | আপডেট: ১১ মার্চ ২০২৩ - ০৭:২০:৪৮ পিএম

ডেস্ক নিউজ : দেশে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৭ হাজার ৯১৯ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যাননি। ফলে মোট মৃত্যু ২৯ হাজার ৪৪৫ জনে অপরিবর্তিত আছে। আজ শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩৪ জন। ফলে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ৬ হাজার ৫৬৭ জন। ২৪ ঘণ্টায় ১৪৭৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৪৭৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ০২ শতাংশ।  

 

 

কিউটিভি/আয়শা/১১ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:১৯

▎সর্বশেষ

ad