প্রাকৃতিকভাবে দূর করুন কোষ্ঠকাঠিন্য

Ayesha Siddika | আপডেট: ২০ ফেব্রুয়ারী ২০২৩ - ০৩:৪৩:৪৬ পিএম

লাইফ ষ্টাইল ডেস্ক : কোষ্ঠকাঠিন্যের সমস্যা খুবই সাধারণ একটি বিষয়। বর্তমান যুগের জীবনযাপন ও খাবার-দাবারে নানারকম অভ্যাসের কারণে অনেকেই কোষ্ঠকাঠিন্যে ভুগে থাকেন। বাহিরের খাবারের প্রতি ঝোঁক,পানি কম খাওয়া, তেল-মশলাদার খাবারের প্রতি আসক্তিসহ নানা কারণে কোষ্ঠকাঠিন্য নিয়ে নাজেহাল হয়ে পড়েন অনেকেই।

কোষ্ঠকাঠিন্য হলে খাওয়াদাওয়ার উপর বাড়তি নজর দেয়া প্রয়োজন। তাই কোষ্ঠকাঠিন্যের রোগীদের ফাইবারযুক্ত খাবার খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদ এবং চিকিৎসকরা। কয়েকটি খাবার বেশ কাজে দিতে পারে কোষ্ঠকাঠিন্য থেকে দূরে থাকতে।

১. আমলকীর জুস

ভিটামিন সি এর শক্তিশালী উৎস হলো আমলকীর জুস। এছাড়া এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে বেশ কার্যকর। প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস আমলকির জুস হজমশক্তি বাড়ায়।

২. আলুবোখারা

কোষ্ঠকাঠিন্য কমানোর আরেক উপাদান আলুবোখারা। এতে ফাইবারের পরিমান বেশি। প্রতি দিন সাত থেকে আটটা আলুবোখারা খেলে শরীরে দৈনিক ফাইবারের চাহিদার ২০ শতাংশ পূরণ হয়। খাদ্যতালিকায় পর্যাপ্ত মাত্রায় ফাইবার থাকলে হজমশক্তির উন্নতি হয়। রাতে ঘুমানোর আগে পানিতে শুকনো আলুবোখারা ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে পানিসহ সেই আলুবোখারাগুলি খান। নিয়মিত খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যাসহ পেটের নানা সমস্যা কমে।

৩. ফাইবারযুক্ত খাবার

শরীরের নানা সমস্যা নিমেষেই দূর করে ফাইবার। রক্তে শর্করার মাত্রা কমায়, ওজন নিয়ন্ত্রণে রাখে, কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয়, হার্ট সুস্থ রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো ছাড়াও স্বাস্থ্যের আরও অনেক উপকার করে। আপেল, অ্যাভোকাডো, কলা, ব্রক্কলি, পালং শাকসহ নানা খাবারে রয়েছে প্রচুর ফাইবার। তাই প্রতিদিন খাবারে ফাইবারযুক্ত খাবার রাখার চেষ্টা করুন।

৪. নারিকেল তেল বা ঘি

প্রতিদিন এক টেবিল চামচ ভার্জিন নারকেল তেল বা ঘি পেটকে নরম রাখে। এতে থাকা ফ্যাটি অ্যাসিড দ্রুত হজম শক্তি বাড়ায়। প্রতিদিন সকালে এমনি বা সালাদের সাথে মিশিয়ে খেয়ে দেখুন আপনার শরীরের পরিবর্তন।

 

 

কিউটিভি/আয়শা/২০ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৩:৪১

▎সর্বশেষ

ad