সাইনাসের সমস্যাকে মাইগ্রেন ভেবে বিপদ বাড়াচ্ছেন না তো?

Ayesha Siddika | আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০২৩ - ০৮:২৬:৫৭ পিএম

স্বাস্থ্য ডেস্ক : সাইনাস কী?

সাইনাস হলো আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। নাকের দুই পাশে, আমাদের মুখের যে কিছু হাড় থাকে, এর ভেতরে একধরনের কুঠুরি থাকে। এখানে স্বাভাবিকভাবে বাতাস থাকে। কোনো ইনফেকশন হলে এখানে জমতে পারে কফ। এর থেকেই সমস্যার সৃষ্টি হয়। এমনকি প্রচণ্ড আকারে মাথাব্যথাও হতে পারে।

দেখা যায় অনেকেই সাইনাসের ব্যথাকে মাইগ্রেন ভেবে নেন। যদিও বিষয়টা একবারেই তেমন নয়। সাইনাস রোগটি ইনফেকশন, অ্যালার্জি থেকে হয়। অপরদিকে মাইগ্রেন হলো স্নায়ুর অসুখ।

সাইনাসের লক্ষণগুলো হলো:

১. খুব মাথাব্যথা

২. মাথা ভার হয়ে যাওয়া

৩. জ্বর আসা

৪. বমি বমি ভাব

৫. ঠান্ডা লাগা

এ ধরনের লক্ষণ দেখা দিলে একদম অবহেলা নয়। বরং চেষ্টা করুন দ্রুত ব্যবস্থা নেয়ার। তবেই রোগ থেকে মিলতে পারে মুক্তি।

সাইনাস থেকে মুক্তি পাওয়ার কিছু ঘরোয়া টিপস

স্টিম নিন

প্রথমে পানি গরম করুন। তা ফুটতে শুরু করলে নামিয়ে নিতে হবে। সেই পানি থেকে বের হতে থাকবে ধোঁয়া। মাথায় একটা কাপড় চাপিয়ে আপনি নাক দিয়ে ধোঁয়া টানুন। এভাবে দিনে ৩-৪ বার করুন।

নাক পরিষ্কার করুন লবণপানিতে

লবণপানি অনেক ইনফেকশন সহজে দূর করে দিতে পারে। এ ক্ষেত্রে নাক লবণপানি দিয়ে ধুয়ে নিলেই দেখবেন সমস্যার সমাধান হয়ে গেছে। মেডিকেল নিউজ টুডে বলছে, প্রথমে কিছুটা বেকিং সোডা নিন। তা পানিতে মেশান, তার সঙ্গে মিশিয়ে দিন এক চিমটি লবণ। তারপর হাত সাবান দিয়ে ধুয়ে ফেলুন। এরপর হাতে করে এই পানি তুলুন। নাক দিয়ে পানি টানুন। এভাবে প্রথমে কষ্ট হবে। তারপর ঠিক অভ্যাস হয়ে যাবে। এ উপায়ে সহজেই কমবে ব্যথা।

আদা-চা

আদা-চা নিয়মিত খেতে হবে। এই চা-এ রয়েছে বিশেষ কিছু উপাদান। আদায় অ্যান্টিইফ্লেমেটরি গুণ থাকে। তাই আদা-চা খান। পারলে এই চায়ে মধু মেশাতে পারেন। মধুর ব্যাকটেরিয়ানাশক ক্ষমতা রয়েছে। তাই এই চা পান করলে শরীর সুস্থ থাকবে। সাইনাসের যন্ত্রণাও কমবে।

সূত্র: এই সময়

 

 

কিউটিভি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:২৫

▎সর্বশেষ

ad