ডেঙ্গুতে আরও দু’জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬

Ayesha Siddika | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২২ - ০৭:০৪:৫০ পিএম

ডেস্ক নিউজ : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুই রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ১০৬ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গু জ্বরে আক্রান্তদের মধ্যে ঢাকায় ৪৩ জন ও ঢাকার বাইরে ৬৩ জন। বর্তমানে সারাদেশে ৪৪৭ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৪৩ জন ও ঢাকার বাইরে ২০৪ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬২ হাজার ১২৭ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ৩৯ হাজার ৯৯ জন ও ঢাকার বাইরে ২৩ হাজার ২৮ জন। একই সময়ে সারাদেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৬১ হাজার ৪০২ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৩৮ হাজার ৬৮৫ জন ও ঢাকার বাইরে ২২ হাজার ৭১৭ জন। চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৭৮ জন মারা গেছেন।

 

 

কিউটিভি/আয়শা/২৬ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৮

▎সর্বশেষ

ad