ব্রেকিং নিউজ
রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস দীর্ঘদিন ভারতে আত্মগোপনে ছিলেন জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত সাবেক সেনা কর্মকর্তা হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের, নতুন জ্বালানি সংকটের শঙ্কা বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৮ বিএনপি ধর্মীয় বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না : মির্জা ফখরুল সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির নতুন কৌশলে কোন পথে যাচ্ছে যুদ্ধ?

কুষ্টিয়ায় ভেজাল গুড় তৈরির দায়ে একজনের জেল-জরিমানা

Anima Rakhi | আপডেট: ০৬ ডিসেম্বর ২০২২ - ১০:৪৬:০১ এএম

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার খোকসা উপজেলার একটি কারখানায় অভিযান চালিয়ে ভেজাল গুড় তৈরির দায়ে একজনের জেল-জরিমানা ও কারাদ- দেওয়া হয়েছে। সোমবার দুপুরে খোকসার পৌর এলাকায় ৪ নম্বর ওয়ার্ডে ডাকবাংলো সড়কের দিলীপ বিশ্বাস ষষ্ঠীর অবৈধ ভেজাল গুড় কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।আখের গুড়ের পরিবর্তে মানবদেহের জন্য ক্ষতিকর ফিটকিরি, ফার্নিচারে করা রঙ, সোডা, হাইড্রোজ ও রাসায়নিক পদার্থ এবং গুড়ের সাথে মোলাসেস মিশিয়ে ভেজাল গুড় তৈরি করে আসছিল কারখানাটি।

এই অপরাধে কারখানাটির মালিকের ভাই রাজকুমার বিশ্বাসকে ১ বছরের কারাদ- এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদ- প্রদান করেন আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস। এসময় কুষ্টিয়ার র‌্যাব-১২, সিপিসি-১ এর স্কোয়াড্রন লিডার কোম্পানি কমান্ডার ইলিয়াস খান উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস বলেন, আখের গুড়ের পরিবর্তে মানবদেহের জন্য ক্ষতিকর ফিটকিরি, ফার্নিচারে করা রঙ, সোডা, হাইড্রোজ ও রাসায়নিক পদার্থ এবং গুড়ের সাথে মোলাসেস মিশিয়ে ভেজাল গুড় তৈরি করার অপরাধে একজনকে এক বছরের কারাদ- ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।তিনি আরো বলেন, গত ২৭ নভেম্বর একই অপরাধে একই কারখানায় ম্যানেজারকে ৬ মাসের কারাদ- ও একজন ক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।

 

 

কিউটিভি/অনিমা/০৬ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:৪৫

▎সর্বশেষ

ad