ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

পোলান্ড চায় জার্মানি ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‍প্রদান করুক

Ayesha Siddika | আপডেট: ২৪ নভেম্বর ২০২২ - ০৮:২৪:৪৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : পোলান্ডের গ্রামে গত সপ্তাহে একটি ক্ষেপণাস্ত্র পড়ে দুইজন নিহত হন। এরপর ন্যাটো সদস্য জার্মানি পোলান্ডকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার আগ্রহ প্রকাশ করে। পোলান্ড প্রথম এই প্রস্তাবে সাড়া দিলেও এখন বলছে, তাদের পরিবর্তে জার্মানি ইউক্রেনে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রদান করুক।

ইউক্রেনে নতুন করে ব্যাপক হামলা শুরু করেছে রাশিয়া। গতকালও কিয়েভে রকেট হামলা করে রাশিয়া যাতে তিন ব্যক্তি নিহত হন। এছাড়া হামলায় ইউক্রেনের কয়েকটি শহরের বিদ্যুৎ স্থাপনা ধ্বংস হয়ে যায়। মূলত এই ঘটনার পর ইউক্রেনে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের দাবি জানাচ্ছে পোলান্ড।

পোলান্ডের প্রতিরক্ষামন্ত্রী মারিউজ ব্লাসজ্যাক বলেন, তাদের না দিয়ে পশ্চিম ইউক্রেনে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করলে অধিক ভালো হবে। পোলান্ডের শাসকদলের প্রধান জারোস্লা কাজিনস্কি জার্মানির প্রস্তাবকে ‘ইন্টারেস্টিং’ দাবি করে বলেন, জার্মানি ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিলে পোলান্ডের নিরাপত্তার জন্য সবচেয়ে ভালো হবে। সূত্র: আল জাজিরা

 

 

কিউটিভি/আয়শা/২৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:২৩

▎সর্বশেষ

ad