করোনায় মৃত্যু নেই, শনাক্ত ২৩ জন

Ayesha Siddika | আপডেট: ২২ নভেম্বর ২০২২ - ০৫:০৭:৩১ পিএম

ডেস্ক নিউজ : দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় কারো মৃত্যু হয়নি। ফলে মৃত্যুর সংখ্যা আগের মতোই ২৯ হাজার ৪৩১ জনে রয়েছে। একই সময়ে আরও ২৩ জনের শরীরে করোনা ধরা পেড়েছে। তাদের নিয়ে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৪১৬ জনে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫৮৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ৫৭৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৮৯ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫১ শতাংশ।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩৬ জন। তাদের নিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৫ হাজার ৮৮ জন।

 

 

কিউটিভি/আয়শা/২২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৫

▎সর্বশেষ

ad