ডেঙ্গুতে মৃত্যু ২, হাসপাতালে ভর্তি ৩৮১

superadmin | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২২ - ০৮:৫১:১৩ পিএম

ডেস্কনিউজঃ গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২ জন মারা গেছেন। একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩৮১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে ১ হাজার ৪৯৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ৩৯০ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন। এ পর্যন্ত মোট ৯ হাজার ২৪০ জন রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৪৪ জন মারা গেছেন। আর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৭৭৭ জনে।

বিপুল/১৭.০৯.২০২০/ রাত ৮.৪০

▎সর্বশেষ

ad