ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মার ভাঙন

superadmin | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২২ - ০৯:৪০:২৫ পিএম

ডেস্কনিউজঃ পদ্মার তীব্র স্রোতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ভাঙন শুরু হয়েছে। এ সময় দৌলতদিয়া ফেরিঘাট এলাকার ৫০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে। এ কারণে দৌলতদিয়া প্রান্তের ৫নং ফেরিঘাট বন্ধ রয়েছে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেলে বিআইডব্লিউটিএ’র উপসহকারী প্রকৌশলী মো. শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে সরেজমিনে এ দৃশ্য দেখা যায়। এ ছাড়াও ভাঙন ঝুঁকিতে রয়েছে দৌলতদিয়া প্রান্তের আরও দুটি ঘাট।

স্থানীয়রা জানান, আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে পদ্মায় তীব্র স্রোত সৃষ্টি হলে ফেরিঘাট এলাকায় ভাঙন শুরু হয়। ভাঙনের কবল থেকে ফেরিঘাট রক্ষার জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) র‌্যাকার এসে ফেরিঘাটের পন্টুন সরিয়ে নেয়।

এদিকে ভাঙন কবলিত এলাকা উপজেলা প্রশাসন, বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষসহ দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সদস্যরা ফেরিঘাট এলাকা পরিদর্শন করেছেন।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাকির হোসেন বলেন, আজ মঙ্গলবার দুপুরে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র স্রোতে ভাঙন শুরু হয়েছে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

বিআইডব্লিউটিএর উপসহকারী প্রকৌশলী মো. শাহ আলম বলেন, আজ মঙ্গলবার দুপুরে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ভাঙন শুরু হয়েছে। এ ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিপুল/০৬.০৯.২০২২/রাত ৯.৩৪

▎সর্বশেষ

ad