ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

আগামী ১০০ বছর ভারতের সাথে কোনও সংঘাতে যেতে চাই না: পাকিস্তান

admin | আপডেট: ১৩ জানুয়ারী ২০২২ - ০১:৫৬:৫৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : আগামী ১০০ বছর ভারতের সাথে কোনও সংঘাতে যেতে চায় না পাকিস্তান। আগামী শুক্রবার প্রকাশিত হবে পাকিস্তানের প্রথম জাতীয় নিরাপত্তা নীতি-নথি। ১০০ পৃষ্ঠার সেই নথিতে এই ধরনের বেশ কিছু ‘নীতি’ থাকবে বলে জানা গেছে। বুধবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইমরান খান প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা সংবাদ সম্মেলন করে জানান, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং এলাকায় শান্তি বজায় রাখতে একশ’ পাতার এই নথি তৈরি করা হয়েছে। এর মধ্যে ৫০ পৃষ্ঠার একটি অংশ আগামী শুক্রবার সরকারি মহলে প্রকাশ করবেন প্রধানমন্ত্রী ইমরান খান। পুরো নথিটি নয়, সর্বসাধারণের জন্য কিছু নির্বাচিত অংশ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

তিনি আরও জানান, আগামী পাঁচ বছর, অর্থাৎ ২০২২ থেকে ২০২৬ পর্যন্ত দেশ কোন পথে চলবে, কেমনই বা হবে ইসলামাবাদের পররাষ্ট্রনীতি, তা উল্লেখ থাকবে এই নীতি-নথিতে। পাকিস্তানের ওই কর্মকর্তা আরও বলেন, “আগামী একশ’ বছর ভারতের সঙ্গে কোনও সংঘাতমূলক সম্পর্কে যেতে চাই না আমরা।”তার কথায়, “আমাদের প্রতিবেশি দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্কের লক্ষ্যে এই নতুন নীতি প্রণয়ন করা হয়েছে।”

তিনি জানান, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা ও কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার উপরে জোর দেওয়া হয়েছে। আলোচনা ফলপ্রসূ হলে অতীতে দু’দেশের মধ্যে যেমন বাণিজ্যিক সম্পর্ক ছিল, সেই সম্পর্ক ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশাপ্রকাশ করেন পাকিস্তানি কর্তা। 

শুক্রবার আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগে বুধবারই পাকিস্তানের বিভিন্ন সংবাদপত্রে ওই নীতি-নথির কিছু অংশ প্রকাশিত হয়েছে। সূত্র:টাইমস অব ইন্ডিয়া, আনন্দবাজার

 

 

কিউটিভি/আয়শা/১৩ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৫৪

▎সর্বশেষ

ad