ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

‘জনগণের সমস্যা সমাধানে সরকারি কর্মচারীদের আন্তরিক হতে হবে’

admin | আপডেট: ১৩ জানুয়ারী ২০২২ - ০১:৫৩:৪২ পিএম

ডেস্ক নিউজ : জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, জনগণ বিভিন্ন সমস্যায় সরকারি দফতরে আসেন। জনগণের সেই সব সমস্যা সমাধানে সরকারি কর্মচারীদের আন্তরিক হতে হবে। তাদেরকে সাধারণ জনগণের সমস্যাগুলো অনুধাবন করে যথাযথ সেবা দিতে হবে। আজ বৃহস্পতিবার জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি আয়োজিত ‘ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং কোর্স’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। এসময় প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারি দফতর ও কর্মচারীদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক। সরকারি কর্মচারীদের মূল দায়িত্ব দেশ ও জনগণের সেবা করা। তাই জনগণের সেবায় সরকারি কর্মচারীদেরকে আত্মনিয়োগ করতে হবে। 

তিনি বলেন, সরকারের ভাবমূর্তি উন্নয়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সরকারি কর্মচারীদের আচরণে যেন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন না হয়, সেদিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে। জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক মো. বদরুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে জনপ্রশাসন সচিব কে এম আলী আজম এবং থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির পরিচালক ভরাভাট ছোনলাসিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। 

 

 

কিউটিভি/আয়শা/১৩ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৫১

▎সর্বশেষ

ad