ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

‘ফেরার কথা বলে হাসিনা নেতাকর্মীদের আরেক বিপদে ফেলেছেন’

superadmin | আপডেট: ০৪ জুলাই ২০২৬ - ০৯:২৬:৩১ পিএম

ডেস্কনিউজঃ স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ বলেছেন, একজন মানুষের ইগো ও অহংকার একটি দেশ এবং একটি রাজনৈতিক দলকে ধ্বংস করতে পারে। এ ক্ষেত্রে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের কথা উল্লেখ করেন।

শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

সোহেল তাজ তার পোস্টে শেখ হাসিনার ‘আমি এই বছরেই ফিরব’ শীর্ষক বক্তব্যের প্রসঙ্গ টেনে লেখেন, ‘একজন মানুষের অহংকার একটি দেশ ও একটি রাজনৈতিক দলকে ধ্বংস করতে পারে। এর উদাহরণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার।’

পোস্টে তিনি আরো দাবি করেন, গণহত্যা, গুম, খুন, দুর্নীতি, গণতন্ত্র ধ্বংস এবং মুক্তিযুদ্ধের চেতনার অপব্যবহারের মাধ্যমে আওয়ামী লীগকে ধ্বংস করা হয়েছে।

তিনি অভিযোগ করেন, দেশ ছেড়ে যাওয়ার পরও শেখ হাসিনা দেশে ফেরার কথা বলে দলের নিরীহ নেতাকর্মীদের আরও ঝুঁকির মধ্যে ফেলছেন।

০৪.০৭.২০২৬/রাত ৯.২৩

▎সর্বশেষ

ad