ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

গুলিস্তানে জামায়াতের মিছিলে হামলা, আহত ১৫, আশঙ্কাজনক ৩

superadmin | আপডেট: ০৪ জুলাই ২০২৬ - ০৯:১০:৩৯ পিএম

ডেস্কনিউজঃ রাজধানীর গুলিস্তান এলাকায় চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে স্থানীয় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে বড় ধরনের হামলা হয়েছে। হামলার জন্য বিএনপিকে দায়ী করেছে জামায়াত। শনিবার বিকেলের এ হামলায় জামায়াতের ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দলটি।

আহতদের ঢাকা মেডিকেল ও ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয়েছে। ছুরিকাঘাতে গুরুতর আহত তিন জামায়াত কর্মীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন মহানগর দক্ষিণ জামায়াতের প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমন।

তিনি বলেন, ‘বিএনপির লোকজন দীর্ঘদিন থেকে রাজধানীর গুলিস্তান এলাকায় চাঁদাবাজি ও দখলবাজি অব্যাহত রেখেছে। কিছুদিন আগে তারা মার্কেট তালাবদ্ধ করে মার্কেটে নিয়ন্ত্রণ নিতে চান। তখন সাধারণ ব্যবসায়ীদের অনুরোধে পাশে দাঁড়ান জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারা। আজ শনিবার বিকেলে স্থানীয় জামায়াত রাজধানীর ফুলবাড়িয়ায় চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল আহ্বান করে। সেখানে স্থানীয় ব্যবসায়ীরা জড়ো হলে তাদের ওপর বিএনপির লোকজন ও চাঁদাবাজ গ্রুপ অতর্কিত হামলা চালায়। এতে ১৫ থেকে ২০ জন আহত হন।’

‘আহতদের ঢাকা মেডিকেল ও ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয়েছে। হামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগেরও কয়েক নেতা অংশ নেয়।’

আব্দুস সাত্তার সুমন আরও বলেন, ‘হামলায় যুবদলের যুগ্ম আহবায়ক রনজু, মামুন কমিশনার, ৩৪ নম্ব ওয়ার্ড বিএনপির সেক্রেটারি ডালিম, মনা, আওয়ামী লীগ নেতা হানিফ, মালেক, জুয়েলসহ শতাধিক লোক অস্ত্র, চুরি, হকিস্টিক ও লাঠিসোটা নিয়ে অংশ নেয়।’

বংশাল থানার এসআই সৈকত হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় কেউ আটক হননি।

০৪.০৭.২০২৬/রাত ৯.০৭

▎সর্বশেষ

ad