ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

শার্শার বাগআঁচড়া সোনালী ব্যাংক শাখার উদ্যেগে বৃক্ষ রোপন কর্মসূচি পালন

Ayesha Siddika | আপডেট: ১৪ আগস্ট ২০২৫ - ০৮:৪৭:২১ পিএম

শার্শা(যশোর)সংবাদদাতা : “গাছ লাগান পরিবেশ বাঁচান” এই স্লোগানকে সামনে রেখে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া সোনালী ব্যাংক শাখার উদ্যেগে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে বাগআঁচড়া সোনালী ব্যাংক শাখার উদ্যেগে শার্শা উপজেলার পাশ্ববর্তি ঝিকরগাছা উপজেলার কুলবাড়িয়া বি কে এস মাধ্যমিক বিদ্যালয়ে এ বৃক্ষ রোপন কর্ম সুচির উদ্বোধন করেন যশোর জেলা শাখার ডিজিএম আমিনুর রহমান।

এ সময স্কুল চত্বরে বিভিন্ন প্রকার ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয়। এ সময় বৃক্ষ রোপন কর্ম সূচির অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগআঁচড়া সোনালী ব্যাংক শাখার ব্যাবস্থাপক মোতাচ্ছিম বিল্লাহ মিঠু, কুলবাড়িয়া বিকেএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদ আলী, সহকারী শিক্ষক ওসমান আল, হাবিবুর রহমান, মোছাঃ ছাবিনা ইয়াসমিন, সাংবাদিক সোহাগ হোসেনসহ স্থানীয় সুধী ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানের প্রধান অতিথি সোনালী ব্যাংক যশোর জেলা শাখার ডিজিএম আমিনুর রহমান উপস্থিত সবাইকে একটি কওে ফলজ, বনজ ও ঔষধী গাছ লাগানোর আহবান জানান।

 

 

কিউএনবি/আয়শা/১৪ আগস্ট ২০২৫/রাত ৮:৪০শার্শার বাগআঁচড়া সোনালী ব্যাংক শাখার উদ্যেগে বৃক্ষ রোপন কর্মসূচি পালন

▎সর্বশেষ

ad