ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ঈদে আসছে সালমা ও জুয়েলের ডুয়েট গান ‘বরবাদ’

Ayesha Siddika | আপডেট: ০১ ফেব্রুয়ারী ২০২৫ - ০৫:৩০:৫৭ পিএম

বিনোদন ডেস্ক : শুক্রবার ( ৩১ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় মগবাজারের স্টুডিওতে গানটির অডিও এবং স্টুডিও ভার্সন মিউজিক ভিডিওর কাজ সম্পন্ন হয়েছে। বিনোদন সাংবাদিক ও গীতিকার আশিক বন্ধুর লেখা গানটির সংগীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ।

গানটিতে কণ্ঠ দেয়ার পর সালমা অনুভূতি জানিয়ে বলেন, একদম ফাটাফাটি হিট হওয়ার মতো গান ‘বরবাদ’। মজা করে গেয়েছি। আশা করি, মুক্তি পেলে দর্শকরা বারবার শুনবে।
 
সংগীতশিল্পী জুয়েল বলেন, ছোট ছোট সুন্দর কথামালা দিয়ে চমৎকার লিখেছেন আশিক বন্ধু। গানটি দর্শকদের মনে বেশ বিনোদন দেবে। গানের কথাগুলো জীবনে বাস্তব হিসেবে মিলে যাবে।
 
রেকর্ডিং শেষে নতুন গান প্রসঙ্গে গীতিকার আশিক বন্ধু বলেন, গানটির শিরোনাম ‘বরবাদ’ হলেও গানটি বেশ মজার এবং নাচের গান। সরল মনে প্রেম করে অনেকের জীবন বরবাদ হয়, আর তা গানে গানে লিখেছি আমি। সালমা ও জুয়েল বেশ সুন্দর করে গানটি কন্ঠ তুলেছে।
 
অডিও রেকর্ডিং শেষে লাল মোহাম্মদের চিত্রগ্রহণে স্টুডিও ভার্সন শুটিংও শেষ হয়েছে। এডিটিং শেষে আসছে ঈদ উপলক্ষে অডিও ভিডিও বন্ধু মিউজিক স্টেশনের ব্যবস্থাপনায় ‘বরবাদ’ মুক্তি পাবে।

 

 

কিউটিভি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৫:৩০

▎সর্বশেষ

ad