ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

বিয়ে করছেন পাকিস্তানি অভিনেত্রী কুবরা খান

Ayesha Siddika | আপডেট: ২৪ জানুয়ারী ২০২৫ - ০৩:১৮:৪৫ পিএম

বিনোদন ডেস্ক : কয়েক দিন ধরেই গুঞ্জন চলছিল, শিগগিরই বিয়ে করছেন কুবরা। তবে বিষয়টি নিয়ে এত দিন ধরে চুপ ছিলেন এই অভিনেত্রী। সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি খোলাসা করেছেন কুবরা খান।

কুবরা খান বলেন, ‘আমি ফেব্রুয়ারিতে বিয়ে করছি।’পাত্র অভিনেতা গহর রশিদ। কুবরা ও গহর একাধিক ধারাবাহিকে কাজ করেছেন। এর মধ্যে ‘জান্নাত সে আগা’ ধারাবাহিকটি দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে।
 
২০১৬ সালে ধারাবাহিকে অভিষেক ঘটে কুবরা খানের। তার আসল নাম রাবিয়া ইকবাল খান। তিনি কুবরা খান নামে পরিচিত। ধারাবাহিকের পাশাপাশি চলচ্চিত্রেও নিয়মিত অভিনয় করেন তিনি।

 

 

কিউটিভি/আয়শা/২৪ জানুয়ারী ২০২৫,/বিকাল ৩:১২

▎সর্বশেষ

ad