ব্রেকিং নিউজ
আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৪ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার

Anima Rakhi | আপডেট: ০৫ জুলাই ২০২৪ - ১০:৪০:৫১ পিএম
আন্তর্জাতিক ডেস্ক : গাজার ধ্বংসস্তূপ ও রাস্তা থেকে অন্তত ১৪ ফিলিস্তিনির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি।সূত্রগুলো জানিয়েছে, দক্ষিণ গাজা উপত্যকার রাফাহ শহরের পশ্চিমের এলাকা থেকে ১৪ ফিলিস্তিনির লাশ পেয়েছে তারা। এ মৃতদেহগুলোর মধ্যে অন্তত ১০টি পচনশীল এবং অচেনা ছিল।

অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করে আসছে ইসরাইল। গাজায় ক্রমাগত নৃশংস হামলার জন্য বিশ্বজুড়ে নিন্দার মুখে যুদ্ধবিরতির কোনো লক্ষণ নেই।  

প্রায় নয় মাস ধরে চলমান যুদ্ধে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের অভাবে গাজার বিস্তীর্ণ অঞ্চল ধ্বংসস্তূপে পড়ে আছে। আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত ইসরাইল; যার সর্বশেষ রায়ে অবিলম্বে রাফায় সামরিক অভিযান বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।  

গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে ঢুকে পড়ে আতর্কিত হামলা চালায় হামাস। ওই ঘটনায় ১ হাজার ২০০ জনের মতো ইসরাইলি নিহত হন। এছাড়া প্রায় ২৫০ জনকে জিম্মি করে নিয়ে আসে, যাদের মধ্যে বিদেশিও রয়েছে। 

পাল্টা জবাবে গাজায় হামাসের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করে ইসরাইল। এরপর থেকে ৩৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন; যাদের বেশির ভাগই নারী ও শিশু।

কিউটিভি/অনিমা/০৫ জুলাই ২০২৪,/রাত ১০:৪০

▎সর্বশেষ

ad