ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

সকালের নাশতায় পাউরুটি খাবেন না যে কারণে

Ayesha Siddika | আপডেট: ১০ জুন ২০২৪ - ১২:০৭:১১ এএম

লাইফ ষ্টাইল ডেস্ক : আমেরিকান হেলথ লাইন ও ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে জানা যায়, একাধিক কারণে সকালের নাশতায় পাউরুটি খাওয়া ঠিক নয়। এছাড়া নির্দিষ্ট কিছু শারীরিক জটিলতারও কারণ হয়ে দাঁড়ায় পাউরুটি।

 

আসুন পাউরুটির কিছু স্বাস্থ্য অপকারিতা জেনে নিই-

১। ফল ও সবজির তুলনায় পুষ্টি উপাদান ও ফাইবারের সংখ্যা কম ময়দা থেকে তৈরি হওয়া পাউরুটিতে। ক্যালোরি ও কার্বোহাইড্রেট বেশি হলেও এ খাবারে প্রোটিন, ফ্যাট, ভিটামিন ও মিনারেল কম, তাই পাউরুটি আপনার কোষ্ঠকাঠিন্যের কারণ হিসেবে কাজ করতে পরে।

 
২। পাউরুটিতে চিনি আর লবণের পরিমাণ বেশি; যা ওজন বাড়ার জন্য দায়ী হতে পারে।
 
৩। পাউরুটিতে গ্লুটেনের অস্তিত্ব বেশি হওয়ায় খাওয়ার পর অনেকেরই পেটে গ্যাস, অ্যাসিডিটির সমস্যা দেখা দেয়। যাদের আগে থেকেই পেটে গ্যাস, অ্যাসিডিটির সমস্যা রয়েছে তারা পাউরুটি খেলে এই সমস্যা আরও জটিল হয়ে পড়ে।
 
 
৪। সাদা পাউরুটিতে সোডিয়ামের পরিমাণ বেশি থাকে। তাই উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগলে পাউরুটি খাওয়ার অভ্যাস এড়িয়ে চলাই ভালো।
 
৫। ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইনের একটি প্রতিবেদনে বলা হয়, সাদা পাউরুটির গ্লাইসেমিক ইনডেক্স অনেক বেশি। তাই এটি খাওয়ার পর রক্তের শর্করার মাত্রা অনেক বেড়ে যায়। তাই ডায়াবেটিস রোগীদের পাউরুটি খাওয়া উচিত নয়। 

 

কিউটিভি/আয়শা/১০ জুন ২০২৪,/রাত ১২:০০

▎সর্বশেষ

ad