ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

যুক্তরাষ্ট্র সিরিজ থেকে ছিটকে গেলেন তাসকিন

Ayesha Siddika | আপডেট: ১৩ মে ২০২৪ - ০৯:৪১:৫০ পিএম

স্পোর্টস ডেস্ক : বিসিবির এক সূত্র সোমবার (১৩ মে) জানিয়েছে, তাসকিন সুস্থ হয়ে উঠলেও যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলানো হবে না তাসকিনকে। বিশ্রামে রাখা হবে বাংলাদেশের এই পেসারকে।

আগামী ১৫ মে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ দল। আর যুক্তরাষ্ট্রের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২১ মে।

তবে দলের সঙ্গে ঠিকই যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তাসকিন। সেখানে তার চিকিৎসা চলবে। তবে এখন প্রশ্ন হচ্ছে, তাসকিনের বদলি হিসেবে কাকে দলে নেবে বাংলাদেশ দল।

বিসিবির ভাবনায় আছেন আরেক পেসার হাসান মাহমুদ। এক সূত্রে জানা গেছে, প্রধান কোচ হাথুরুসিংহে হাসান মাহমুদকে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে বলেছেন। তবে শুধু হাসান মাহমুদ নন, যুক্তরাষ্ট্র সিরিজের জন্য অতিরিক্ত দুই-তিন জন ক্রিকেটার বেশি নিয়ে যাবে দল। 

 

 

কিউটিভি/আয়শা/১৩ মে ২০২৪,/রাত ৯:৪০

▎সর্বশেষ

ad