ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

রাজশাহী পাটকল রাষ্ট্রীয়ভাবে চালুর দাবিতে বিক্ষোভ মিছিল

Ayesha Siddika | আপডেট: ০৭ এপ্রিল ২০২৪ - ০৫:১১:৪৩ পিএম

ডেস্ক নিউজ : রাজশাহী পাটকল পুনরায় রাষ্ট্রীয়ভাবে উৎপাদন ও চালুর দাবিতে কাটাখালী বাজারে বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা। আজ রবিবার সকাল ১০টার দিকে পাটকলের প্রধান গেটের কাছ থেকে জুট মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়নের ব্যানারে বিক্ষোভ বের হয়ে কাটাখালী বাজারে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে রাজশাহী জুট মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক শামীম হোসেন বলেন, রাজশাহীতে তেমনভাবে কোনও বড় প্রতিষ্ঠান নেই, যেখানে অনেক মানুষ কাজ করে জীবিকা নির্বাহ করবে। এই জুটমিলে প্রায় দুই হাজার শ্রমিক কাজ করেন। মিল বন্ধ থাকায় তারা স্ত্রী- সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। আমরা অতি দ্রুত মিল রাষ্ট্রীয়ভাবে এটি চালুর দাবি জানাচ্ছি।
রাজশাহী জুট মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি জিল্লুর রহমান বলেন, প্রায় তিনবছর থেকে মিল বন্ধ আছে। এই মিল ব্যক্তিমালিকানায় দিলে তারা চালাতে ব্যর্থ হন। তাই আমরা রাষ্ট্রীয়ভাবে উৎপাদন ও চালুর দাবি জানাচ্ছি। আমাদের দাবি যদি মেনে না নেওয়া হয় তাহলে ঈদের পরে দেশের আরও ২৫টি পাটকলের শ্রমিকদের সঙ্গে কথা বলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবো।
এসময় উপস্থিত ছিলেন মুস্তাফিজুর রহমান মুস্তাক, শফিকুল ইসলাম, মাসুদ রানা, আমিন আলি, আবদুল লতিফসহ কয়েকশত শ্রমিক।

 

 

কিউটিভি/আয়শা/০৭ এপ্রিল ২০২৪,/বিকাল ৫:০৫

▎সর্বশেষ

ad