ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

রামপাল বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে ভারতীয় হাইকমিশনার

Ayesha Siddika | আপডেট: ০৪ ফেব্রুয়ারী ২০২৩ - ০৩:২৭:৪৪ পিএম

ডেস্ক নিউজ : খুলনা সফরের দ্বিতীয় দিনে রামপালের মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রনয় ভার্মা। শনিবার সকালে তিনি বিদ্যুৎকেন্দ্রটি পরিদর্শনে যান।দেশের গুরুত্বপূর্ণ এই বিদ্যুৎকেন্দ্রটি প্রায় ২০০ কোটি ডলার ব্যয়ে নির্মাণ করা হয়েছে। যেখানে অর্থায়ন করেছে ভারতীয় এক্সিম ব্যাংক। তাপবিদ্যুৎ কেন্দ্রটিতে ব্যবহার করা হয়েছে আল্ট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজি।

বাগেরহাটের রামপালে অবস্থিত বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) মাধ্যমে চলছে এই বিদ্যুৎকেন্দ্রটি। এই কেন্দ্রের মোট সক্ষমতা ১৩২০ মেগাওয়াট। এর মধ্যে প্রথম ইউনিট গত সেপ্টেম্বেরে উদ্বোধন করা হয়। ওই ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয় গত ডিসেম্বরে। ২০২২ সালের সেপ্টেম্বরে ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রী ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পাওয়ার প্ল্যান্টটির ফেইজ-১ উদ্বোধন করেন। ইতোমধ্যেই সেটি বাংলাদেশের জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে। প্রকল্পটির ফেইজ-২ শিগগিরই সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

ভারত-বাংলাদেশ উন্নয়ন অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ দিক হলো বিদ্যুৎ খাতে সহযোগিতা। মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট হলো ভারত ও বাংলাদেশের মধ্যে সুগভীর মৈত্রী ও সহযোগিতার একটি দৃঢ় বহিঃপ্রকাশ। এর আগে সফরের প্রথমদিন শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রূপসা রেলসেতু পরিদর্শন করেন ভারতীয় হাইকমিশনার।

 

 

কিউটিভি/আয়শা/০৪ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৩:২৫

▎সর্বশেষ

ad