ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

আটোয়ারীতে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

Anima Rakhi | আপডেট: ০৫ আগস্ট ২০২২ - ০৫:২০:৫২ পিএম

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে মোটরসাইকেলের ধাক্কায় জমেলা খাতুন (৬০) নামের এক নারী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা প্রায় ৮টার সময় উপজেলার তোড়িয়া-গুঞ্জনমারী সড়কের বর্ষালুপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জমেলা খাতুন আলোয়াখোয়া ইউনিয়নের কোনপাড়া গ্রামের মৃত আব্দুল আলীর স্ত্রী। তিনি পাঁচ সন্তানের জননী।

আটোয়ারী থানার ওসি (তদন্ত) মোঃ দুলাল উদ্দিন জানান, চারজন মহিলা একসাথে বাড়ী থেকে গুঞ্জনমারী বাজারে ঔষধ কেনার জন্য যাচ্ছিলেন। পথিমধ্যে জনৈক আবু তাহের এর বাড়ির সামনে পৌছলে পিছন দিক থেকে আসা একটি মোটর সাইকেলের ধাক্কা লাগে। এসময় রাস্তার উপরে ছিটকে পড়ে গুরুতর আহত হন জমেলা খাতুন। প্রত্যক্ষদর্শীরা দ্রুত তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কিউটিভি/অনিমা/০৫ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:২০

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad